হোম > রাজনীতি

এনসিপির ঢাকা দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৩ সদস্যের ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ঢাকা মহানগর দক্ষিণ এবং এই দু'নেতার পাশাপাশি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত ঢাকা জেলা কমিটি প্রকাশ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে নিজাম উদ্দিনকে এবং এস. এম. শাহরিয়ারকে যুগ্ম সমন্বয়কারী করে ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন জাবেদ রাসিন (খিলগাঁও জোন), মোল্লা মোহাম্মদ ফারুক এহসান (রমনা জোন), খান মুহাম্মদ মুরসালীন (সূত্রাপুর জোন), সানাউল্লাহ খান (লালবাগ জোন), মো. রাকিব হোসেন (যাত্রাবাড়ী জোন), আবুর্জকিত ফয়সাল আহমেদ (সায়েন্সল্যাব জোন), লাকী আক্তার, সিফাত সুলতানা মিম ও ইসরাত জাহান।

ঢাকা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে রাসেল আহমেদকে এবং যুগ্ম-সমন্বয়কারী মেহেরাব সিফাত। এ কমিটির সদস্য হয়েছেন ভীম্পাল্লী ডেভিড রাজু, আসাদুল ইসলাম মুকুল (ধামরাই উপজেলা), মো. ইমরান হোসেন, আলেয়া আঁখি, আছিয়া আক্তার (নবাবগঞ্জ উপজেলা), মশিউর রহমান (দোহার উপজেলা), মাও. শোয়েবুর রহমান (আশুলিয়া থানা), মুহাম্মদ শাহজাহান সম্রাট (কেরানীগঞ্জ উপজেলা) ও জোবায়ের হোসেন জুম্মা (সাভার থানা)।

এর আগে শনিবার ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটি ঘোষণা করে এনসিপি।

এমএস

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন