হোম > রাজনীতি

সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শোকবাণীতে তিনি বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করেছেন। তাঁর ইন্তেকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

শোকবাণীতে তিনি বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

জামায়াত আমির বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.) ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড গড়েন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সব খেদমত কবুল করুন। তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা নসিব করুন।

শোকবাণীতে তিনি বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীশুভাকাঙ্ক্ষী,

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল