হোম > রাজনীতি

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ মাসুমের

স্টাফ রিপোর্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন সংগ্রহ করছেন মাসুম বিল্লাহ। তিনি এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য।

রাজধানীর বাংলামোটরে শুক্রবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

মাসুম বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রংপুর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূলে দলের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তরুণ নেতৃত্ব হিসেবে স্থানীয়ভাবে জনসম্পৃক্ত ও ইতিবাচক রাজনীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন মাসুম।

পীরগঞ্জের সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি এনসিপির ব্যানারে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়নপ্রত্যাশী।

জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, পীরগঞ্জের মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও ভালোবাসা। আমি চাই- রাজনীতি হোক মানুষের সেবা ও তাদের জীবনমান উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা পীরগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করব।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা