হোম > রাজনীতি

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাব: লায়ন ফারুক

স্টাফ রিপোর্টার

আগামী নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে তার জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাব বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেছেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী ফেব্রুয়ারির এই নির্বাচনটি যাতে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করছি এবং করব। গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে দেশে যে গণতান্ত্রিক-নির্বাচিত সরকার আসবে, তাদেরকেও আমরা সহযোগিতা করব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার এবং ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক বলেন, দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। যে গণতন্ত্র একবার এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকবার এনেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে সর্বশেষ ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করেছি। এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে।

প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির স্মৃতিচারণ করে তিনি বলেন, সাইফুদ্দিন আহমেদ মনি একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠক ছিলেন। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। নব্বইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের তিনি অন্যতম রূপকার। ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামেও রাজপথে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব জামিল আহমেদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সহসভাপতি মাহবুব আলম, ডিএলের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা ইউনুস সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামসহ ডেমোক্রেটিক লীগ এবং আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির