হোম > রাজনীতি

ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার রাতে পুরানা পল্টন দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন।

তিনি দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারত কর্তৃক অব্যাহতভাবে হাসিনাকে পৃষ্টপোষকতা দেওয়ার নিন্দা জানিয়ে বলেন, অধিপত্যবাদের ঔরসেই ফ্যাসিবাদের জন্ম হয়। ভারত পতিত হাসিনাকে শুধু আশ্রয়ই দেয়নি বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার ভিন্ন চক্রান্তে লিপ্ত আছে। তিনি ভারতের প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সব রকম অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান।

মামুনুল হক সাম্প্রতিক সময়ে গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর ফ্যাসিবাদের দোসরদের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্ততার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।

মামুনুল হক ফ্যাসিবাদবিরোধী সব দলমতের নাগরিকদের প্রতি সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলা বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা। সকল সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানো।

তিনি বলেন, রক্ত খেকো হাসিনা সরকারের রক্তচোষা বুলেটের সামনে বুক চেতিয়ে দেওয়া আত্মদানকারী আবু সাঈদ, মুগ্ধদের রক্তস্নাত বিপ্লব পাড়ি দিয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটিয়েছে। আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশ হয়েছে দেশবিরোধী অপশক্তি। তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে যে, চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে।

সংগঠনের মহাসচিব জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ, রেজাউল করীম জালালী , আফজালুর রহমান, মহিউদ্দিন রাব্বানী, সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরী , কুরবান আলী ,যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন , আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান