হোম > রাজনীতি

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

স্টাফ রিপোর্টার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অংশ নেন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল আহসান মারজান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।

ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশনের টিম লিডার ম্যাটি বাক্কেন, লিগ্যাল এডভাইজর ম্যানুয়েল ওয়ালি উপস্থিত বৈঠকে ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই মিশনটি আগামি জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই ও রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রত্যাশা নিয়ে আলোচনা করার লক্ষ নিয়ে বাংলাদেশে এসেছে।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরিক ভাবনা, বিগত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতা, দলের নির্বাচনি ভাবনা, চলমান রাজনৈতিক আন্দোলন বিষয়ে কথা বলেন। এ সময় রাষ্ট্র পরিচালনায় জনমতের সত্যিকারের প্রতিফলনের জন্য পিআরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চাচ্ছে বিএনপি: সারজিস আলম

জামায়াত আমিরের নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান

জুলাই সনদকে অস্বীকার করা নিজ অস্তিত্বকে অস্বীকারের শামিল: এটিএম আহজার

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাব

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির বিষয়ে জামায়াতের বিবৃতি

পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ায় পদ গেল জামায়াত আমিরের উপদেষ্টার

জামায়াত আমিরের আজব সুপারিশ নিয়ে তোলপাড়

হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াতের

রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে