হোম > রাজনীতি

চাঁদাবাজি বন্ধ ও গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির সহনীয় মূল্যের দাবিতে জমিয়তের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ কাসেমী ও দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিন ইয়ামিন।

সমাবেশে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুবাশ্বির হোসাইন, মাওলানা গাজী আহমদ আবদুল্লাহ মুসা, মাওলানা মাঈনুদ্দিন মানিক, ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারী ও সাআদ বিন জাকির প্রমুখ।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও নৈরাজ্যের শিকার। এসব অপকর্ম বন্ধ করে জনগণের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচার নিশ্চিত করে তা কার্যকর করতে হবে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমরা শুধু দাওয়াত খাওয়ার জন্য ভারতে যাব না।

মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেন, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের ক্রয়ক্ষমতা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে এগুলোর সহনীয় মূল্য নির্ধারণ করতে হবে। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

বক্তারা আরো বলেন, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের কিছু হলে এ দেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না, এর দাঁতভাঙা জবাব দেবে। এ দেশের ইসলামপ্রিয় জনতার আস্থার প্রতীক মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

সভাপতির বক্তব্যে মুফতি মকবুল হোসাইন কাসেমী দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতি জোর দাবি জানান।

গ্রামীণ ব্যাংকে হামলা, আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান

ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের বিক্ষোভ

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

পুরোনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না: মামুনুল হক

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের