হোম > রাজনীতি

৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা উচিত

পোস্টে জামায়াত আমির

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখান করেছেন এনসিপি নেতারা। দিবসটি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন—‘৮ আগস্ট নয়, ৫ই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নতুন বাংলাদেশ প্রত্যাখান করেছেন। তারা বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয়, ৫ আগস্ট।’

বৃহস্পতিবার ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া পৃথক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তারা।

আখতার হোসেন তার পোস্টে লেখেন—‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।'

সারজিস আলম তার পোস্টে লেখেন— ‘৮ আগস্ট ২য় স্বাধীনতা শুরু হয়নি। ২য় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস।’

১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস

হাসনাত তার পোস্টে লেখেন— ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’

এর আগে বুধবার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রতি বছর এ দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারপরই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ও জুলাই-পরবর্তী গঠিত ছাত্র-তরুণদের রাজনৈতিক দল এনসিপি নেতারা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন