হোম > রাজনীতি

যে কারণে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা বহাল, জানালেন শিশির মনির

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী (Status Quo Ante) জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বহাল বলে জানিয়েছেন সুপ্রিম কোটের আইনজীবী শিশির মনির।

আজ রোববার (১ জুন) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন শিশির মনির।

জামায়াতপন্থী এই আইনজীবী তার পোস্টে বলেন, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী (Status Quo Ante) জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বহাল।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় রোববার বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ব্যবস্থা নিতেও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এদিন দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

এর ফলে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবীরা। সেই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ উন্মুক্ত হলো জামায়াতের সামনে।

বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে: মাসুদ সাঈদী

সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিল গণসমাবেশ সফল করুন

সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

‘নাম আব্দুর রহিম, বিকাশ নম্বর মেম্বার-চেয়ারম্যানের’

মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়েছে

সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই

সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিলেন ব্যারিস্টার আরমান