হোম > রাজনীতি

জমিয়তের ত্রাণ তহবিলে সহযোগিতার আহ্বান

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের ত্রাণ ফান্ডে উদার হস্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

শনিবার বাদ আসর অনুষ্ঠিত দলটির খাস কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।

বৈঠকে নেতারা বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারসহ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও নিত্যপ্রয়োজনীয় সম্পদ হারিয়ে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি, মানবিক ও সামাজিক দায়িত্ব।

তারা আরো বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

তারা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব এবং ত্রাণ সহায়তায় অংশগ্রহণকারী সকল দানশীল ব্যক্তিকে উত্তম প্রতিদান দানের জন্য দোয়া করেন।

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়

জনগণের টাকা চুরি করা হলে আমরা বসে থাকব না

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির