ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনি এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব:) আব্দুল বাতেনের নেতৃত্বে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মিরপুর-৬ নম্বর থেকে মিছিলটি বের হয়ে বাজার থেকে শুরু হয়ে রূপনগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইস্টার্ন হাউজিং ঘরোয়া মোড়ে শেষ হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব:) আব্দুল বাতেন বলেন — জুলাই সনদ বাস্তবায়ন করা এবং সেই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। বিচারপ্রক্রিয়া সুসংহত করে ফ্যাসিস্টদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন পদ্ধতি পিআর পদ্ধতিতেই হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও যুব বিভাগ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি হাসানুল বান্না চপল।
মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও রুপনগর থানা আমির মো: আবু হানিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম পবন। বিভিন্ন থানার সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতারা।#