হোম > রাজনীতি

ছাত্রলীগের সাদ্দাম-ইনানকে বহিষ্কার করল ঢাবি

ঢাবি সংবাদদাতা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা সাদ্দাম-ইনানসহ ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গণঅভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন অনযায়ী সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। সরকার পতনের পর এ ঘটনায় ৮ অক্টোবর আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণের নেতৃত্বে সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান। এর মধ্যে ছাত্রলীগ নেতা সাদ্দাম ও ইনানকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন