হোম > রাজনীতি

ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান অপর্ণা রায়ের

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করতে ও ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ততে আহ্বান জানিয়েছেন দলটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায়।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে বধির উৎসব ও বিশেষ আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

অপর্ণা রায় বলেন, আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করে যাবেন এবং ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করবো আপনাদের জন্য sign language, কারিগরি প্রশিক্ষণ, বিশেষ সুবিধা, চিকিৎসা সেবাসহ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত করেন।

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আজীবন সদস্য মো. আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অপর্ণা রায়। এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জাতীয় বধির সংস্থার সাজ্জাদ হোসেন, এ কে এম জাহিদ হাসান দিপু, মনোয়ার হোসেন সুপন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক, আমির হোসেন খোকন, মোরশেদুর রহমান, সেকান্দার আলী, সাইবার দলের আশরাফুল ইসলাম, মনসুর খান ও মিন্টু সম্রাট।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন