হোম > রাজনীতি

শাপলা চত্বরের শহীদ পরিবারের জন্য আবাসন ও ভাতা দাবি ছাত্র জমিয়তের

স্টাফ রিপোর্টার

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হামলায় শহীদদের পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে স্থায়ী আবাসন ও সম্মানজনক ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর পল্টনস্থ ডিসিসি হলে শাপলার শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকির।

অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় শাহাদাতবরণকারী নিরীহ তৌহিদী জনতার আত্মত্যাগ আজও জাতির বিবেককে নাড়া দেয়। তাদের আত্মত্যাগ ঈমান-আকীদা ও ইসলামি মূল্যবোধ রক্ষার সংগ্রামের এক জ্বলন্ত ইতিহাস।

তিনি বলেন, শাপলার শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। তাদের জন্য স্থায়ী আবাসন ও সম্মানজনক ভাতা নিশ্চিত করা সময়ের দাবি।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে ঈমান-আকীদা ও মুসলিম উম্মাহর ধর্মীয় মূল্যবোধের ওপর পরিকল্পিত আঘাত ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

তারা বলেন, আল্লাহ ও তার রাসুল (সা.)-এর সম্মান রক্ষা, ইসলামি শিক্ষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা কোনো আপসের বিষয় হতে পারে না।

বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পরও বহু আলেম-ওলামা কারাগারে বন্দি রয়েছেন, যা অন্যায় ও দমনমূলক মানসিকতার বহিঃপ্রকাশ। অবিলম্বে সকল নিরপরাধ আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঘোষণা করে, ইসলামবিরোধী অপপ্রচার, মূল্যবোধ ধ্বংসের ষড়যন্ত্র এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে তারা অতীতের মতোই সোচ্চার থাকবে।

বক্তারা বলেন, দেশের আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ছাত্রসমাজের ন্যায়সঙ্গত দাবিকে উপেক্ষা করে কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংবেদনশীল হয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জাবের কাসেমী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

ডব্লিউএ

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন