হোম > রাজনীতি

সংবাদমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভও ঠিক থাকে

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র বা গণমাধ্যম। এই স্তম্ভটি যদি তার নিজস্ব জায়গায় শক্ত ও সোজা থাকে, তবে রাষ্ট্রের বাকি তিনটি স্তম্ভও সঠিকভাবে চলতে বাধ্য হয়। আর গণমাধ্যমের অংশটি ভেঙে পড়লে বা ব্যর্থ হলে রাষ্ট্রের বাকি অঙ্গগুলোও স্বয়ংক্রিয়ভাবে ব্যর্থ হয়ে যায়।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আমরা চাই আপনারা আপনাদের এই কণ্ঠকে সবসময় সোচ্চার রাখবেন।

গত ফ্যাসিবাদী শাসনামলে সংবাদমাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলতে চেয়েছিলেন, তাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখন সফল হয়েছেন এবং এই সফলতার রেশ যেন বজায় থাকে।

বিগত সরকারের আমলে সাংবাদিকদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের প্রবীণ সম্পাদক আবুল আসাদ আজীবন সত্য ও স্বাধিকারের পক্ষে লড়াই করেছেন। অথচ বয়োবৃদ্ধ অবস্থায় তাকে কীভাবে নির্যাতন করে জেলে নেওয়া হয়েছে, তা আপনারা দেখেছেন।

তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছিল। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ অনেককে গুম ও নির্যাতন করা হয়েছে, যাদের মূল অপরাধ ছিল সত্য কথা বলা।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এখন বিরোধী দলে আছি এবং আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। সরকারি দল বা যারা ক্ষমতায় থাকবেন, তারা যদি জাতীয় স্বার্থে ভালো কাজ করেন, তবে আমরা তাদের সমর্থন দেব, সাধুবাদ জানাবো এবং প্রয়োজনে একসাথে লড়াই করব। কিন্তু তারা যদি জনবিচ্ছিন্ন বা পথচ্যুত হয়ে যায়, তবে আমরা তাদের সোজা করে রাস্তায় আনতে বাধ্য করব।

ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা কেমন হবে, তা নিয়ে জামায়াত আমির দৃঢ়কণ্ঠে বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আর কখনও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদীর কাছে মাথা নত করবে না।

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী অনুপ্রেরণা জোগাবে: রাশেদ প্রধান

যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু

‘বর্তমান বাস্তবতা বিবেচনা না করে পুরোনো ফরমুলায় মজুরি নির্ধারণ বৈষম্যমূলক’

রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করুন: শ্রমিক মজলিস

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা এমপি মাসুদের

জনজীবনের জরুরি সংকটে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি