হোম > রাজনীতি

অসুস্থ সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

স্টাফ রিপোর্টার

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা মো. রফিকুল ইসলাম।

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যাথা অনুভূত হলে পরীক্ষা নীরিক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস (ডি‌ভি‌টি) রোগ ধরা পড়ে।

পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)-তে স্থানান্তর করা হয়। সেখানে তার প্রথমে শারীরিক অবস্থার অবনতি হলেও পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

রোববার হাসপাতালে গিয়ে ডা. রফিকুল ইসলাম সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

তার পরিবার সেলিনা রহমানের আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জামায়াতের কর্মপরিষদে শিশির মনির

লেগুনাচালক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

মামুনুল হকের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমার নয়: তনি

জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যার নিন্দা জামায়াত আমিরের

সংরক্ষিত নারী আসনে আলোচনায় জামায়াতের যেসব প্রার্থী

বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য বাস্তবতাকে অস্বীকারের শামিল: জামায়াত

আমার কিছু হলে এর দায় এমদাদ ভরসা ও বিএনপিকে নিতে হবে

‘ইনকিলাব, ইনসাফ, আজাদি’ জুলাই গণঅভ্যুত্থানের ভাষা ও সম্পদ