হোম > রাজনীতি

ছাত্রদল নেতা জুয়েল মৃধা জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার

কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জুয়েল মৃধা জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আওয়ামী-লীগের সময় মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হন। ছাত্রদল নেতা মো. জুয়েল মৃধার সঙ্গে, শহিদুল ইসলাম শহীদ, শাহাদাত খান জামিনে মুক্তি পান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের অবরোধকালীন সময়ে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে। মামলার সাজা বহাল থাকায় রোববার সকালে তিনি ঢাকার সি এম এম কোর্টের ৯ নং আদালতে আত্মসমর্পণ করতে যান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবীরা জানান, জুয়েল মৃধার বিরুদ্ধে মোট ৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে প্রায় সব মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। শুধুমাত্র ২০১৫ সালের অবরোধকালীন মামলাতেই দণ্ড বহাল রয়েছে।

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে