হোম > রাজনীতি

পালিয়ে গিয়ে শেখ হাসিনা নতুন ষড়যন্ত্র করছে: নাজিম উদ্দিন আলম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করে দেশে গণতন্ত্র ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। বুধবার বিকেলে ভোলার চরফ্যাশন সদর রোডে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের ফরমায়েশে দেশ পরিচালনা করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বলে মন্তব্য করেন নাজিম উদ্দিন আলম।

অন্তর্বর্তী সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ করে দিবেন এমনটাই প্রত্যাশা করেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য।

চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবির, আব্দুল সাত্তার ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সায়েদ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি