হোম > রাজনীতি

জামায়াতের দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত মেজাজে দায়িত্ব পালন করতে হবে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদেরকে কাঙ্ক্ষিত মেজাজ নিয়ে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, এ সংগঠনের দায়িত্বশীলরা হলেন সংগঠনের নিউক্লিয়াস। শুধু দুনিয়ার সফলতা অর্জন নয়, বরং পরকালীন সফলতার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে; এটাই প্রতিটি দায়িত্বশীলের ব্যক্তিগত কাজ। আর দলগত কাজ হলো—সমাজ এবং রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা।

তিনি শনিবার গাজীপুরের শফিপুরে একটি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা-মহানগরী সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সভাপতিত্ব অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামীর সাবেক দায়িত্বশীলরা এ ধরনের কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। আমাদেরকেও তাদের সেই পবিত্র পথ অনুসরণ করে দায়িত্ব পালন করে যেতে হবে।

সংগঠন পরিচালনায় আনুগত্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে গোলাম পরওয়ার বলেন, শ্রম, আরাম-আয়েশ, অর্থ ও মতের কোরবানি দিয়ে সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনশক্তি পরিচালনায় নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করতে হবে।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আল্লাহ তাআলা মানুষকে মানবতার কল্যাণে কাজ করার জন্য তৈরি করেছেন। আল্লাহর গোলামী করার জন্য এবং দুনিয়ায় আল্লাহর প্রতিনিধিত্ব বা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষকে তৈরি করা হয়েছে। এ কাজ আঞ্জাম দিতে হলে সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সংগঠন কায়েম করে একামাতে দ্বীনের দায়িত্ব হক আদায় করে পালন করতে হবে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় তারবিয়াত বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা এটিএম মাছুমের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী ও অধ্যাপক ড. আবদুস সামাদ।

শিক্ষাশিবিরে কোরআন, বইভিত্তিক এবং নির্ধারিত বিষয়ে ডেলিগেটরা গ্রুপ আলোচনায় অংশগ্রহণ করেন।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন