হোম > রাজনীতি

‘অতীতে গর্ত খুঁড়েছিল যারা, আজ তারাই পড়েছে সেই গর্তে’

শিবির সভাপতি

আতিকুর রহমান নগরী

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

অতীতে যারাই ছাত্রশিবিরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে; দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে শিবির সভাপতি বলেন—২০২৪ সালের ১ আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল।

জাহিদুল ইসলাম বলেন—অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্রশিবির দায় নিবে না।

আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেয়া উচিত।

পোস্টের শেষে শিবির সভাপতি আরো উল্লেখ করেন—ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না। হাসবুনাল্লাহ।

অন্যদিকে একইদিনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এক ফেসবুক পোস্টে দাবি করেন—ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য যেসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অপরাধ ঢাকতে কোনো কৌশল বা বিভ্রান্তিমূলক প্রচারণা সহ্য করা হবে না।

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ