হোম > রাজনীতি

নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করছে তাদের রুখতে হবে: ফারুক

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের ঐক্য থাকতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট: সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আপনাদের আশেপাশের কিছু লোক আপনাদেরকে নিরাশ করার পরিকল্পনা করছে। এদেরকে সতর্ক করে দেন, অথবা বের করে দেন।

ফারুক বলেন, ‘আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলছেন তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে বিএনপিকে আন্ডার-ইস্টিমেট করার সুযোগ নেই।’

বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন