হোম > রাজনীতি

রাজনৈতিক অস্থিরতা নিরসনে ৫ পরামর্শ মির্জা গালিবের

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন ও জাতীয় ঐক্য রক্ষায় পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব পরামর্শ তুলে ধরেন।

পোস্টে মির্জা গালিব লেখেন, ‘বর্তমানে দেশে যে অস্থিরতা বিরাজ করছে, তার মূল কারণ হলো—জুলাইকে ঘিরে যেই জাতীয় ঐক্যের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, তা এখন দুর্বল হয়ে পড়েছে। দুঃখজনকভাবে, এই বিভেদ তৈরি করছে জুলাই আন্দোলনের অনেক নেতাই—যার সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এই পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।’

এই সংকট নিরসনে কী করা উচিত, সেই প্রশ্নের উত্তর হিসেবে তিনি পাঁচটি পরামর্শ দেন:

১. সরকারে বিএনপি এবং জামায়াত থেকে তিনজন করে মোট ছয়জনকে নতুন করে নেওয়া। দলীয় রাজনীতিবিদ। যাতে এইটা এক ধরনের সর্বদলীয় সরকার হয়।

২. জাতীয় নির্বাচনের একটা স্পেসিফিক ডেইট ঘোষণা করা। জুন পর্যন্ত যে ডেডলাইন দেয়া আছে তার মধ্যে।

৩. জুলাই সনদ এবং প্রস্তাবিত সংস্কার সব দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পন্ন করা।

পোস্টে দুটো বিষয়ে জিরো টলারেন্স থাকার আহ্বান জানান তিনি। তিনি লেখেন,

১. আওয়ামা লীগ নিষিদ্ধ, তারা নির্বাচনে আসতে পারবে না।

২. সামরিকবাহিনী রাজনীতি থেকে দূরে থাকবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন