হোম > রাজনীতি

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্মরণসভা

আমার দেশ অনলাইন

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্র কানেকটিকাট স্টেট বিএনপি এই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা।

যুক্তরাষ্ট্র কানেকটিকাট স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন- সিনিয়র সহ-সভাপতি সোহেলুর রহমান স্বপন, সহ-সভাপতি সেলিম সুলতান, উপদেষ্টা পরিষদের সদস্য শফিউল রহমান শফি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু, সহসাধারণ সম্পাদক রাফি আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক লিকন ভূইয়া, আন্তর্জাতিক সম্পাদক রওনক আফরোজ, মকবুল হোসেন সেলিম, আহসান ফারুক, এনামুল হক ও দ্বীপ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এমই

কোরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন কর্নেল অলি

ঈদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন ছাত্রদল নেতা

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা: মির্জা ফখরুল

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা