হোম > রাজনীতি

নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সেল গঠন বিএনপির

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য সেল গঠন করার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করা হয়েছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপিড়ীত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।

নিপিড়ীত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন দুইজন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ৮৪টি সাংগঠনিক জেলার আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তার এই সেল গঠন করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এটাই দেশে দেশে, যুগে যুগে বিভিন্ন সমাজে এমন দৃষ্টান্ত দেখেছি।

অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা জোড়ালো দাবি করছি, ধর্ষণে শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতিদ্রুত নিশ্চিত করা হউক।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন