হোম > রাজনীতি

জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় দলটি

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি।

রোববার বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী একজন বিশিষ্ট আলেম, একজন ত্যাগী সংগঠক, একজন আদর্শ শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ছিলেন। সুদীর্ঘকাল ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীল হিসেবে সাংগঠনিক কাজে বিরামহীন পরিশ্রম করেছেন।

তথ্যমতে গত ২ সেপ্টেম্বর রাত ৮টায় তিনি সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে গাজীনগরে নিজ বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০টায় দিরাই রাস্তা পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত সাড়ে ১১টায় একই পয়েন্টের আরেকটি দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত ১১টা ৪০ মিনিটে তার সঙ্গে থাকা সাধারণ মোবাইল সেটটি বন্ধ হয়। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ও নিখোঁজ হন। নিখোঁজের ৫৮ ঘণ্টা পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই থানার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয় শ্রমিকেরা তার লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে এবং স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে তারা গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।

শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জমিয়ত মহাসচিব অন্তর্বর্তী সরকারের নিকট ৪টি দাবি পেশ করেন।

অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ায় ফাঁসি দিতে হবে। তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকারকে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে। নির্বাচনের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে

এ সময় উপস্থিত ছিলেন, জমিয়ত সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাতহারী, মুফতি আফযাল রাহমানী, মাওলানা রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী, মাওলানা হাসান আহমদ ও মাওলানা বোরহানউদ্দিন প্রমুখ।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ