হোম > রাজনীতি

সিলেক্টটিভ কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ

আতিকুর রহমান নগরী

হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন। সিলেক্টটিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার বরিশালে এক পথ সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ, পৃথিবীতে অনেক কিছুই হওয়া সম্ভব। কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আমাদের নিবন্ধন ও শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন তাহলে আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।

তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দলের প্রতীক শাপলা হতে কোনো বাধা নেই। কিন্তু শুধুমাত্র একজন নির্বাচন কমিশনারের কারণে আমাদের শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না।

হাসনাত বলেন, আপনারা হুদা কমিশনের কথা ভুলে যাবেন না। নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়। আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবেন আর তিনি থাকবেন ভারতে কিংবা লন্ডনে। নির্বাচন কমিশন এই ব্যবস্থার দিকেই এগিয়ে যাচ্ছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন