হোম > রাজনীতি

হাসিনাকে কয়েক হাজারবার ফাঁসি দিলেও গণহত্যার বিচার শেষ হবে না

ভোলায় শিবির সভাপতি

জেলা প্রতিনিধি, ভোলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আমরা মনে করি শেখ হাসিনাকে কয়েক হাজারবার ফাঁসি দিলেও এই গণহত্যার বিচার শেষ হবে না।

সোমবার ভোলায় উপশাখা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিবির সভাপতি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মানুষকে হত্যা করে লাশের ওপরে পৈশাচিকভাবে ফুর্তি করা হয়েছে। সেই হাসিনাকে আবার আমাদের বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রকে হুঁশিয়ার করে বলতে চাই, কখনো বন্ধু হতে হলে জুলুমকারীকে গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে বন্ধু হওয়া যায় না। বন্ধু থাকতে চাইলে বন্ধুত্বসুলভ আচরণ করা শিখুন।

তিনি আরও বলেন, প্রভুত্ব এবং দালালি দুইটা একসাথে চলে না। প্রভুত্ব এবং দালালি একসাথে করতে আসবেন না সাবধাণ। আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতির সামনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে পারলেই এই গণহত্যার বিচার পুরোপুরি কার্যকর হবে। পাশাপাশি এই বন্ধুপ্রতিম রাষ্ট্রকে অনুরোধ জানাবো এই গণহত্যাকারীকে ফিরিয়ে দিন।

ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় সমাবেশে সমাবেশে আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম এবং ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

হাফেজদের হাতে সমকামিতার বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি