হোম > রাজনীতি

স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের সংস্কার জরুরি

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

স্টাফ রিপোর্টার

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত এবং পদ্ধতিগত সংস্কার করা জরুরি। বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমির বলেন, রাষ্ট্রের গুনগত পরিবর্তন সাধন না করে শুধু ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কাগুজে স্বাধীনতায় পরিণত হয়। স্বাধীনতার অর্ধশতাব্দীর পরও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে।

তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করুন। বিবৃতিতে মুক্তিযুদ্ধের শহীদ ও হতাহতের শিকার সবার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন চরমোনাই পীর।

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু

‘বর্তমান বাস্তবতা বিবেচনা না করে পুরোনো ফরমুলায় মজুরি নির্ধারণ বৈষম্যমূলক’

রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করুন: শ্রমিক মজলিস

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা এমপি মাসুদের

জনজীবনের জরুরি সংকটে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা সেলিম উদ্দিনের

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার