হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বৈঠক

ঢাবি সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

সোমবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা অংশ নেন।

অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এনজিও ‘নো পিস উইদাউট জাস্টিস’ এর সেক্রেটারি জেনারেল নিকোলো ফিগা তালামাঙ্কা, ইন্টারন্যাশনাল লইয়ার এন্ড এ্যাকাউন্টাবিলিটি এক্সপার্ট পাসকাল টারলান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এক্সপার্ট এ্যান্ড এক্স ডাইরেক্টর অব অ্যামনেস্টি ইন্টারনাশনাল আব্বাস ফয়েজ বৈঠকে অংশ নেন।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো, কার্যক্রম ও তৃণমূল পর্যায় পর্যন্ত অবস্থান এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হয়ে ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জামায়াতের কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন