হোম > রাজনীতি

বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, নাহিদের অভিযোগ

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার দলে আবির্ভূত হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে নাহিদের এ মন্তব্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপি’র সারা দেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম এ-ও বলেছেন, সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

তিনি বলেন, যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দিবো আমরা জনসমর্থন দিয়ে।

এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, অভ্যুত্থানের পর সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী, আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে, বাংলাদেশের স্টাবিলিশমেন্টগুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করছে।

নাহিদ ইসলাম বলেন, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন