হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টাকে ৩ উপদেষ্টা মিসগাইড করছে

সংবাদ সম্মেলনে ডা. তাহের

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তিনজন উপদেষ্টা মিসগাইড করছে এবং একটি দলের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সরকার বুঝে হোক বা না বুঝে হোক; একটি দলের ফাঁদে পা দিয়ে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও দেখা গেছে—দলটির প্রতি দুর্বলতা ও আনুগত্য প্রকাশ করেছে সরকার। সেটা শুরু হয়েছিল— লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে। অন্য দলগুলোর সঙ্গে আলোচনা না করেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সরকার। তাছাড়া বিভিন্ন সময় ওই দলটির দাবির প্রতি নমনীয় হওয়া। এতেই প্রমাণিত হয়—এই সরকার এখন আর নিরপেক্ষ নয়। একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেনতেন নির্বাচন আয়োজনের প্রচেষ্টা আছে ।

তিনি বলে, স্পষ্ট করে বলছি—প্রধান উপদেষ্টাকে নানাভাবে তিনজন উপদেষ্টা প্রভাবিত করছে। তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে। সরকার যাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারে সেই অপচেষ্টা চালাচ্ছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা