হোম > রাজনীতি

শান্তির ভাষা বোঝে না, বুলেটের ভাষা বোঝে মোদির সীমান্তরক্ষীরা

রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ১৫ বছর পেরিয়ে গেলেও আমরা বিচার পাই নাই। ২০২৫ সালে সীমান্ত এলাকায় ৩৪ জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোনো বিচার-সালিশ নাই। সমাধান একটাই, মেরুদণ্ড সোজা করে পাল্টা জবাব দিতে হবে। ভারত থেকে একটা গুলি এলে, এপার থেকে দুটি গুলি ছুড়তে হবে। কারণ তারা শান্তির ভাষা বোঝে না, কসাই মোদির সীমান্তরক্ষীরা বুলেটের ভাষা বোঝে।’

রাশেদ প্রধান বলেন, ‘হিন্দু অত্যাচারের মিথ্যা অভিযোগ দিয়ে কলকাতায় আমাদের ক্রিকেটার মোস্তাফিজকে খেলতে দেওয়া হয় না। জনগণ জানতে চায়, নির্বিচারে হিন্দু-মুসলিম গণহত্যা করে শেখ হাসিনা দিল্লিতে থাকে কীভাবে? ভারত সরকার নিজের দেশে মুসলিম-খ্রিস্টানদের ওপর অত্যাচার করে আর মিথ্যা অভিযোগ দেয় বাংলাদেশে হিন্দু অত্যাচারের। বাংলার গদিতে ফ্যাসিস্ট হাসিনা নাই, ভারতের মিথ্যাচারের দিন শেষ। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে, জাতীয় নির্বাচনে ইসলামি ও দেশপ্রেমী ১১ দলকে জয়যুক্ত করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে কবর দিতে হবে।

বুধবার সকালে ফেলানী হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, সাংঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করে তুলেছে: শফিকুল ইসলাম মাসুদ

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে

‘স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার করেছেন শেখ মুজিব’