হোম > রাজনীতি

জিয়া পরিবার ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকে: রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার, রংপুর

জিয়া পরিবার ভালো থাকলে বাংলাদেশে মানুষও ভালো থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার দুপুরে রংপুর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। কর্মশালায় আলোচনা করেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর মোর্শেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামাস সামুর সভাপতিত্বে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

কর্মশালায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মহানগর ও জেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০ জন করে নেতাকর্মী উপস্থিত আছেন। বিকেলে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ব্যারিস্টার রুমিন বলেন, ‘ যদি ন্যূনতম সুষ্ঠু ভোট হয়, তাহলে বিএনপি টু থার্ড মেজোরোটি নিয়ে সংসদে যাবে। কিন্তু সেটার জন্য আমাদের অহংকারী হওয়া যাবে না। আমাদের লড়াইয়ের মধ্যে থাকতে হবে। আপনারাই আপনার এলাকার বিএনপি। ৩১ দফা নিজেরা আত্মস্থ করার মাধ্যমে তা জনগণের কাছে উপস্থাপন করে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে নেতাদের জন্য এই এই আয়োজন। আপনারা এখান থেকে গিয়ে সবার কাছে ৩১ দফার দাওয়াত পৌঁছে দিবেন।

কর্মশালায় অংশগ্রহণ করেন রংপুর জেলা প্রতিটি উপজেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএস

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির