হোম > রাজনীতি

পরাজিত শক্তি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : লায়ন ফারুক

স্টাফ রিপোর্টার

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন ১২ দলীয় জোটের নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচাল কিংবা বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ-সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

লায়ন ফারুক বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে- এ কথা কোনো রাজনীতিবিদ বা সাধারণ মানুষ কেউই বিশ্বাস করে না। জনগণ তাদের ওপর আস্থা হারিয়েছে। কিন্তু পরাজিত এই শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই গণ-অভ্যুত্থানের ঐক্য অটুট রাখতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রয়াত আফসার আহমদ সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরেই তিনি রাজনীতি করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর সহধর্মিণী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, বরগুনা জেলা ন্যাশনাল লেবার পার্টির নেতা আবু সালেহ প্রমুখ। পরে প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান রাষ্ট্রই করবে: সেলিম উদ্দিন

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় পাটওয়ারীর দোয়া

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে স্থান পেতাম না: এটিএম আজহার

রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি: বিরোধীদলীয় নেতা

নির্বাচনে জামায়াত আমিরের খরচের বিস্তারিত তথ্য প্রকাশ

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর: বিরোধী দলীয় নেতা

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: সারজিস

কোনো ফ্যাসিস্ট যেন সংসদে বক্তব্য দিয়ে কলুষিত করতে না পারে