হোম > রাজনীতি

ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান

স্টাফ রিপোর্টার

জাতিগত নিধনের শিকার ফিলিস্তিন ও মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ থেকে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতে-রেসের কাছে এ দাবি জানায় তারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনই ও রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যার বিরুদ্ধে মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দলের রাজনৈতিক প্রধান মো. অনিচ্ছুর রহমান বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে ফিলিস্তিনের গাজার মুসলমানরা। প্রায় দেড় বছর ধরে তারা জায়নবাদী ইসরাইলের আগ্রাসনের শিকার হচ্ছে। পবিত্র রমজান মাসেও গাজার ওপর থেকে ইসরায়েলি হানাদার বাহিনীর দখলদারির অবসান হয়নি।

তিনি বলেন, জাতিসংঘকে অনতিবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে ইসরায়েলি আগ্রাসন রুখতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।

জাতীয় বিপ্লবী পরিষদের নেতা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ পুনর্বাসনের জন্য মিয়ানমারের আরাকানেও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানান।

এ সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের সফররত মহাসচিবকে পৃথিবীর সকল মজলুমদের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, রোহিঙ্গা মুসলমানদের জন্য সাড়ে ১২ ডলার বরাদ্দ ছিল জাতিসংঘের আজ তা ছয় ডলারে আনা হয়েছে; যা অমানবিক। জাতিসংঘের মহাসচিবের কাছে আমাদের আহ্বান থাকবে তিনি যেন রোহিঙ্গাদের খাবারের জন্য অনুদানের পরিমাণ বাড়ান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য গালীব ইহসান।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব আবদুস সালাম, সৌরভ শাকিল, ডা. মাসুম বিল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিবুল হক পার্থ, সুমন আহমেদ ও তামিম আনোয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ প্রমুখ।

সোমবার 'এক্সেপ্ট ইসরাইল' পুনর্বহালে স্মারকলিপি

এদিকে সমাবেশ থেকে জানানো হয়েছে পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে ঘোষিত এক মাসের আল্টিমেটাম পার হয়ে গেছে। সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ এর ব্যবহার বন্ধেরও কোনো ঘোষণা আসেনি।

এ অবস্থায় আগামী সোমবার পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরাইল' পুনর্বহালের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করবে জাতীয় বিপ্লবী পরিষদ।

বিজ্ঞপ্তি্/ এমএস

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন