হোম > রাজনীতি

জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সিদ্ধান্ত আলোচনা করে নিতে হবে

সরকারকে আখতার

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন বলেন, মানবিক করিডরের প্রয়োজন আছে কিনা, সেই করিডরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, করিডোর দিয়ে কী পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে।

শুক্রবার বিকালে গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন আখতার হোসেন।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ করেছে। এ সংগঠনের আহ্বায়ক হয়েছেন তারিকুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। সংগঠনটির ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে নবগঠিত কমিটির ২৯ জনের নাম ঘোষণা করেন ডা. জাহেদুল ইসলাম, ঘোষণাপত্র পাঠ করেন তারিকুল ইসলাম। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন