হোম > রাজনীতি

৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

রাজধানীর শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

৫ আগস্টের আগের অবস্থায় বাংলাদেশের ফিরে যাওয়ার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে ফিরে আসার পর সাভারসহ কয়েকটি জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে। নতুন প্রজন্মের একটি আশা দেখতে চাইছে। ১৯৭১, ১৯৯০ ও ২৪ সালের গণঅভ্যুত্থান- এই সবগুলোকে সামনে রেখে আমরা যদি দেশের জন্য কাজ করি, দেশের স্বাধীনতার জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই সঠিক লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো আমরা।

শনিবার রাজধানীর শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন সাংবাদিক নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। আমি মনে করি, নারী-পুরুষ উভয়ের নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। আমাদের মধ্যে অনেক মতপার্থক্য আছে, মতপার্থক্য থাকবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবাইকে বলি- আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখতে হবে। জবাবদিহিতার জায়গা থাকতে হবে।

২২ জানুয়রি থেকে আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবো। আপনাদের কাছ থেকে আলোচনা-সমালোচনা পাবো। যাতে দেশের মানুষের সমস্যা সমাধানের কাজে লাগতে পারে বলে যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমদ, নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কন্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মেজর হাফিজ আহমদ প্রমুখ উপস্থিল ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

লাইভে এসে নিজ এলাকার কাজের হিসাব দিলেন এমপি হাসনাত

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা