হোম > রাজনীতি

গ্রা‌মকে বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়: মঈন খান

স্টাফ রিপোর্টার

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ডক্টর আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, বিগত সরকার উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি৷ গ্রামীণ মানুষ অবহেলিত ছিল। দে‌শের সাম‌গ্রিক উন্নয়ন কর‌তে হ‌লে সবার আগে গ্রা‌মের উন্নয়‌নে পদক্ষেপ নি‌তে হ‌বে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার দুপু‌রে গাজীপুরের কাপা‌সিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণকা‌লে এসব কথা ব‌লেন তিনি।

ড. মঈন খান বলেন, গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না৷ অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন সাংবা‌দিক সা‌ব্বির আহ‌মেদ। অনুষ্ঠানে রাজনী‌তি‌বিদ‌দের দুর্নী‌তিপরায়ণ মান‌সিকতা পরিহারের আহ্বান জানান ড. মঈন খান।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল৷ আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে৷ একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে৷ তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে৷ মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে। কিছু নেতা লোভ লালসা বিত্তবৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে৷

প‌রে তি‌নি সুবিধাবঞ্চিত স্থানীয়‌দের হা‌তে শীতবস্ত্র তু‌লে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আব্দুল মঈন খান।

এসময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। শীতে আপনাদের কাজে লাগবে।

এসময় মসজিদের ইমাম এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

এমএস

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে