হোম > রাজনীতি

বিএনপির ৫ নেতার জন্য সুখবর

স্টাফ রিপোর্টার

বহিষ্কার হওয়া পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পদ ফেরত দিয়েছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগরের অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আবুল হোসেন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলার অন্তর্গত ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আ. মতিন মেম্বার এবং কক্সবাজারের ৩ নম্বর টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১০ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ: হেলাল উদ্দিন

‘নাগরিক সেবা’ অ্যাপ আনছে জামায়াত

আসিফ মাহমুদের ২ একাউন্টে ৯ লাখ ৮৮ হাজার, বাবার ৫ লাখ ৪৭ হাজার

দেশ আবারো স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান

নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির