হোম > রাজনীতি

নতুন দল গঠনে মদত জোগানো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র তরুণদের স্বাধীনভাবেই রাজনৈতিক দল করার সুযোগ রয়েছে। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনে মদদ যোগানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এটা করতে গেলে অন্তর্বর্তী সরকার যেমন সংকটে পড়বে, তেমনি ছাত্রদের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাও হোঁচট খাবে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বিতর্ক ও বিভাজন এড়াতে তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখা দরকার এবং সংস্কার ও নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক উত্তরণে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। বিশেষ কারও পক্ষাবলম্বনে তাদের পথ হারাবার বা বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। তরুণ যুবাদেরকে এই সুযোগের সদব্যবহার করতে হবে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। তিনি পরিবর্তনের এই অপার সম্ভাবনা কাজে লাগাতে যুবপ্রাণ জাগিয়ে তোলার আহ্বান জানান।

ক্ষোভের সাথে উল্লেখ সাইফুল হক করেন, সরকারের কার্যকারিতায় ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সংগঠিত নানা তৎপরতা বেড়ে চলেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বাধা লক্ষ্য করা যাচ্ছে। এসবের পিছনে কোনো রাজনৈতিক মদদ রয়েছে কিনা তা বের করা দরকার। এসব অপতৎপরতায় যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর দিন বদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে। প্রজ্ঞা আর দূরদর্শিতাতার অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বিপুল সম্ভাবনার অনেকটাই মাঠে মারা যাচ্ছে।

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা: মির্জা ফখরুল

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস

জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপির পথচলা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন