হোম > রাজনীতি

এনসিপিতে যোগদান: যে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তাকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং, এনসিপি থেকে মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। এজন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে এর আগে দায়িত্ব পালন করে আসছিলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। কিন্তু যেহেতু তিনি নির্বাচন করবেন, তাই তিনি ওই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

এসময় আসিফ মহমুদ বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের আরো সংখ্য সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, আমার সহযোদ্ধাদের নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন