হোম > রাজনীতি

নুরের ওপর হামলা ফ্যাসিবাদি চরিত্রের বহিঃপ্রকাশ: গাজী আতাউর

ঢাবি সংবাদদাতা

গাজী আতাউর রহমান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পটুয়াখালীর গলাচিপায় তার নিজ এলাকায় হামলার ফ্যাসিবাদি রাজনৈতিক চরিত্রের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, 'রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ন্যায়-নীতি ও জনকল্যাণের মাধ্যমে পরস্পর প্রতিযোগিতা হবে, এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক চরিত্র হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু বৃহস্পতিবার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে যেভাবে সহিংস পন্থায় অবরুদ্ধ করা হয়েছে, তা আমাদের বিস্মিত করেছে। ইসলামী আন্দোলন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দনীয় এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে দ্রুততার সাথে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।'

গাজী আতাউর রহমান বলেন, 'নুরুল হক নুরের অভিযোগ মতে, এই হামলার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। তাই যদি হয়, তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিন। কারণ জুলাই অভ্যুত্থানের পরে দেশে আবারো সহিংস রাজনৈতিক সংস্কৃতির চর্চা হতে দেয়া যাবে না। বিএনপির কারণে পুরোনো অশুভ রাজনৈতিক সংস্কৃতি বিষবাষ্প ছড়ালে ইতিহাসের কাছে বিএনপিকে দায়বদ্ধ করা হবে।'

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন