হোম > রাজনীতি

জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার

ইইউ প্রতিনিধিদলকে নাহিদ

আমার দেশ অনলাইন

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ প্রতিনিধিদল জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

বৈঠকে ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে।

ইইউ প্রতিনিধিদের নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এনসিপি সংসদের ভেতরে এবং বাইরে সংগ্রাম চালিয়ে যাবে।

ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিশনের উপ-প্রধান বাইবা জারিনা, উপ-প্রধান পর্যবেক্ষক ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম।

নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ

গ্রামীণ ব্যাংকে হামলা, আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান

ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের বিক্ষোভ

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

পুরোনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না: মামুনুল হক

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের