হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমেই নির্বাচন হতে হবে: সেলিম উদ্দিন

বিশেষ প্রতিনিধি

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,'আপনি শহীদের রক্তের পথ ধরেই দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। তাই শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে আপনি যেতে পারেন না। আপনার সঙ্গেই দেশের সিংহভাগ মানুষ রয়েছে।'

তিনি বলেন, 'দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই উপদেষ্টাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হতে হবে। এখানে যদি, কেন ও কিন্তুর কোন সুযোগ নেই।' তিনি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করার পর অতি দ্রুততার সাথে নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

শুকবার বিকালে রাজধানীর পল্লবীতে হীড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে পল্লবী মধ্য থানা জামায়াত আয়োজিত এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির রইসুল ইসলাম পবনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজনের পরিচালনায় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী কর্নেল (অব:) এম আব্দুল বাতেন ও উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন।

সেলিম উদ্দিন বলেন,'জামায়াতে ইসলামী নবী-রাসূলগণের আদর্শে দেশকে ন্যায়-ইনসাফভিক্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে জামায়াতের বিরুদ্ধে অতীতের মত এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।'

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন