হোম > রাজনীতি

নির্বাচন নিয়ে সুস্পষ্ট ঘোষণা চাই: মির্জা ফখরুল

স্পোর্টস রিপোর্টার

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য জনগণ আশা করে। প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, যেহেতু নির্বাচন কমিশন হয়ে গেছে সেহেতু নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই।

তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া যেতে পারে।

গতকাল অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে সবাই মনে করে ড. ইউনূসের বক্তব্য অস্পষ্ট। কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি।

বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নাই । আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ২০২৬ সালের জুনের কথা যা পরস্পরবিরোধী। বিভ্রান্তি সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি