হোম > রাজনীতি

ধানের শীষে ভোট চেয়ে হাজারীবাগে ব্যারিস্টার অসীমের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ধানের শীষে ভোট প্রদানে জনগণকে উৎসাহিত করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঝিগাতলা মোড়ের কায়সার সুইটসের সামনে থেকে এ কর্মসূচির শুরু করেন। এসময় গণসংযোগটি ঝিগাতলা মোড় থেকে শুরু হয়ে ট্যালি অফিস হয়ে হাজারীবাগ বউবাজারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে ব্যারিস্টার অসীম বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে তৎপরতা শুরু করেছেন। অথচ ইতিহাসে কখনোই তত্ত্বাবধায়ক বা ইন্টারিম সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালনকালীন নির্বাচনে অংশ নেননি। তাহলে এখন কেন তারা অংশ নিতে চাইছেন? উপদেষ্টাদের নির্বাচন অংশগ্রহণ সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সরকারের সুযোগ-সুবিধা নেবেন আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবেন— এটা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিএনপি শাসক বা শোষক হতে চায় না। বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায় জনগণের সেবক হিসেবে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে বর্তমান সরকারকে জাতি ক্ষমা করবে না।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা