হোম > রাজনীতি

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: আজম খান

স্টাফ রিপোর্টার

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আজ্ঞাবহ দোসররা এখনো সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার-সংস্কার বলে গণতন্ত্রকে ব্যাহত করার চক্রান্তে মেতে উঠেছে।

বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে 'দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে' নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ যখন কোন রাজনৈতিক নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তখন জাতির এই মহাসংকটে নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং অস্ত্র হাতে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হরণ করে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।

তিনি বলেন, বিগত স্বৈরশাসক ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করে তখন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পুনরায় এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন। গণতন্ত্রের প্রধান শর্ত জাতীয় নির্বাচন। অথচ আমরা দেখছি সরকার সেদিকে না হেঁটে নির্বাচন প্রক্রিয়া যাতে ব্যাহত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো কোন প্রকার সময়ক্ষেপণ না করে জনগণের প্রধান দাবি নির্বাচনের পথে অগ্রসর হওয়া এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন শামীমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলাহ চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, প্রজন্ম একাডেমীর সভাপতি কালাম ফয়েজী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এম. আহমেদ খান মন্টু, জাগ্রত বাংলাদেশের সভাপতি সাংবাদিক মো. জহিরুল ইসলাম কলিম, প্রতিবাদের সভাপতি ইব্রাহিম হোসেন, এস.এম কমর উদ্দিন, শোয়েব কোরাইশী, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন বাদশা প্রমুখ।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি