হোম > রাজনীতি

৩০০ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ-জাতির স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সাইকে প্রস্তুত থাকতে হবে। ৩০০ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সমঝোতার স্বার্থে কোনো আসন ছাড়তে হলেও সেই আসন কাজের স্পৃহা ও গতি পূর্ণমাত্রায় ধরে রাখতে হবে।

শুক্রবার পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের মাঝে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের এখনো গ্রেফতার করা হয় নাই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। এর প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন