হোম > রাজনীতি

বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার

বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এনসিপি ও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। বাংলাদেশে সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকায় তুরস্কের দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি, সংস্কার সম্পর্কিত বিশেষত সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়।

এতে আরও বলা হয়, তুরস্কের সাথে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক ⁠সুলতান মোহাম্মদ জাকারিয়া, ⁠মনিরা শারমিন, ⁠ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্র সচিব ⁠আলাউদ্দিন মোহাম্মদ ও কেন্দ্রীয় সদস্য ⁠সৈয়দ নীলিমা দোলা।

এর আগে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা