হোম > রাজনীতি

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান নামাচ্ছে এনসিপি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে রাজধানীতে ক্যারাভ্যান (প্রচারণায় ব্যবহৃত গাড়ি) নামাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার বেলা ৩টায় বাংলামোটরে এনসিপির পার্টি অফিসের সামনে এই ক্যারাভ্যান উদ্বোধন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্রে জানা গেছে, গণভোট সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চায় এনসিপি। ১১ দলীয় জোট থেকে প্রাথমিকভাবে ৩০টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির প্রার্থীরা।

যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে, সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না, সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি। গণভোটে দলের অবস্থান ও বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং মাঠ পর্যায়ে জনমত গড়ে তোলাই হবে তাদের মূল দায়িত্ব।

এসআই

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল